প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬
বিশেষ প্রতিনিধিঃ
বৃহত্তর বালিকান্দী গ্রামের উত্তর হাটিতে ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সমাগত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে বৃহত্তর বালিকান্দী (উত্তর হাটি) নিবাসী ফয়জুল হক এর বাড়ীতে ১৬ ই নভেম্বর দিবাগত রাতে সালিশি ব্যক্তি মোঃ সার্জন মিয়ার সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়ার পরিচালনায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাগত ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বালিকান্দী গ্রাম নিবাসী এম সাদিকুর রহমান নান্নু।
আরোও বক্তব্য রাখেন, সমাজ সেবক বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ ছমির উদ্দিন, বালিকান্দী গ্রাম নিবাসী জবর মিয়া, শিক্ষানুরাগী বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ ফয়জুল হক , কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হমায়ূন কবির, বিএনপি নেতা বালিকান্দী গ্রাম নিবাসী সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ জহিরুল ইসলাম লেবু, এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষক রিপন আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, বালিকান্দী গ্রাম নিবাসী বজলুল হক, আব্দুস ছত্তার ও সমুজ মিয়া প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ মোঃ রিমন হেসেন।

এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর বালিকান্দী গ্রামের মুরুব্বীয়ান ও যুবসমাজ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা বৃহত্তর বালিকান্দী গ্রামবাসী তথা কলকলিয়া ইউনিয়নবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমাদের উন্নয়ন হবে। মোঃ আব্দুস সোবহান একজন ক্লিন ইমেজের মানুষ, দক্ষ সংঠক ও পরোপকারী।তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব। কারণ তিনি চেয়ারম্যান হলে বৃহত্তর বালিকান্দী গ্রাম সহ ইউনিয়নের সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবহান তাঁহার বক্তব্যে বলেন,অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা ও উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করাই আমার মূল লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি জনসাধারণের শাসক নয়, সেবক হতে চাই। তাই একটি উন্নত, আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন গড়ার লক্ষে গ্রামবাসী সহ ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest