জগন্নাথপুরে শায়খ শফিকুর রহমান (রহ.) ফাউন্ডেশনের ৫ম বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

জগন্নাথপুরে শায়খ শফিকুর রহমান (রহ.) ফাউন্ডেশনের ৫ম বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শায়খ শফিকুর রহমান (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ব্যাপী ৫ম বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই নভেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ, মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১১৫ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সুন্দর, নিরিবিলি ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, নূরানী মাদরাসা, হাফিজিয়া মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ