প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে যুবলীগ নেতা সাজ্জাদ (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, ১২ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জ শহর থেকে পরিবারের সদস্যদের নিয়ে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান(৪০) গাড়ী যোগে নিজ বাড়ী ফেরার পথে সন্ধ্যালগ্নে জগন্নাথপুর পৌর পয়েন্টে পৌঁছা মাত্রই জগন্নাথপুর থানা পুলিশ গাড়ীর গতিরোধ করে এবং তাকে গাড়ী থেকে নামিয়ে গ্রেপ্তার করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানা হেফাজতে রয়েছেন।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান।
উল্লেখ্য, যুবলীগ নেতা সাজ্জাদ খান মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার হয়ে সুনামগঞ্জ জেলহাজতে ছিলেন। পরে তিনি জামিনে মুক্ত হন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest