যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ মঈনুল রহমান-এর ছেলের আকিকা উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ মঈনুল রহমান-এর ছেলের আকিকা উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত

হুমায়ূন কবীর ফরীদি ##

পাড়ারগাঁও গ্রাম নিবাসী তরুণ সমাজ সেবক যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ মঈনুল রহমান -এর ছেলে ইজহান রহমান -এর আকিকা উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও গ্রাম (পাড়ারগাঁও চেয়ারম্যান বাড়ী) নিবাসী তরুণ সমাজ সেবক যুক্তরাষ্ট্র প্রবাসী মঈনুল রহমান-এর নবজাতক ছেলে মোঃ ইজহান রহমান এর আকিকা উপলক্ষে ১২ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার বাদ যোহর গ্রামের বাড়িতে মোঃ মঈনুল রহমান এর চাচা কলকলিয়া বাজার বনিক সমিতির সাবেক সভাপতি শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ হারুন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে জাঁক-জমকপূর্ণ প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন এই আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
​অনুষ্ঠান সূত্রে জানাযায়, যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ মঈনুল রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও তাঁর পারিবারিক ও সামাজিক শেকড়ের টানে দেশের বাড়িতেই সন্তানের আকিকার এই আনন্দঘন আয়োজন সম্পন্ন করেন। নবজাতক ছেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এ সময় বিশেষ মোনাজাত করা হয়।
​দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,পাড়ারগাঁও বায়তুল মামুর জামে মসজিদের ইমাম। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
​আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়া সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এমন আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনে এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে বলে উপস্থিত অতিথিরা মন্তব্য করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ