প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে আলোচিত ডাবল মার্ডার মামলার আসামী সুহেল(৩৬) ও রোকন(২৭) কে হবিগঞ্জ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এর অভিযানিক দল।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ ই নভেম্বর দিবাগত রাতে এসআরবি-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ)-এর একটি যৌথ আভিযানিক দল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন পানিউমদা ইউনিয়নের পানিউমদা এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় আসামী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রাম নিবাসী জামাল হোসেনের ছেলে সুহেল মিয়া(৩৬) ও একই গ্রাম নিবাসী মৃত আছির উল্লার ছেলে রোকন মিয়া(২৭) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, বিগত ২৭ অক্টোবর দুপুরে জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীর হোসেনের সাথে একই গ্রামের আছির উল্লাহর ছেলে আবুল কাশেমের জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। এরই জের ধরে পরের দিন ২৮ অক্টোবর রোজ মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান প্রতিপক্ষের ছুলফির আঘাতে বুকে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিউরকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে মতিউর রহমানের পক্ষের মুজিবুর (৩৮) ও আতাউর (৫০) কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২৯ অক্টোবর রোজ বুধবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান মৃত্যু বরন করেন। এদিকে এই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চারজনকে তাৎক্ষনিকভাবে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ ঘটনায় নিহত মতিউর রহমানের ভাই বাদী হয়ে গত ৩০ অক্টোবর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest