খাশিলা (পশ্চিমপাড়া) গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে উঠান বৈঠক

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬

খাশিলা (পশ্চিমপাড়া) গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে ৯ নভেম্বর দিবাগত সন্ধ্যা রাতে কলকলিয়া ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের খাশিলা(পশ্চিমপাড়া) গ্রামবাসীর আয়োজনে এই গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মতিন এর বাড়ীতে আব্দুল মতিন এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রোকন মিয়ার পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আসন্ন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান।
আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপি নেতা সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছমির আলী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ধন মিয়া লস্কর, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, আব্দুল মান্নান, খাসিলা গ্রাম নিবাসী আতিকুর রহমান, বদরুল আলম, আফজাল হোসেন, বাদল মিয়া, জাহেদ আহমেদ ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোহান আহমেদ ।
এসময় উপস্থিত ছিলেন , কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিটন মিয়া, বিএনপি নেতা বিএনপি নেতা সুজাত মিয়া, বিএনপি নেতা জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি,বিএনপি নেতা আনোয়ারুল হক, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গ্রামের মুরব্বিয়ান ও যুব সমাজ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলকলিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান ছাত্র রাজনীতি হতে বেড়ে ওঠা একজন স্বজন রাজনীতিবিদ। মানব কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করাই তাঁহার স্পৃহা। তিনি সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ এর আস্থাভাজন হওয়ায় হাজী মোঃ আব্দুস সোবহান এর অক্লান্ত প্রচেষ্টায় ইতিমধ্যে এলাকার উন্নয়ন মূলক কাজ হচ্ছে। তিনি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের ও এমপির বরাদ্দে এক কথায় ডাবল বরাদ্দে দ্রুততার সহিত ইউনিয়নবাসীর উন্নয়ন হবে। আসুন আমরা সবাই মিলে হাজী মোঃ আব্দুস সোবহানকে চেয়ারম্যান নির্বাচিত করি।
বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান আসন্ন নির্বাচনে নিজেকে প্রার্থী উপস্থাপন করে সকলের দোয়া ভালবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এবং উপস্থিত জনসাধারণ ইউনিয়নবাসীর উন্নয়ন তরান্বিত করতে হাজী মোঃ আব্দুস সোবহান এর প্রতি সমর্থন জানিয়েছেন।
বৈঠক এর শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, ক্বারী হাসান আহমেদ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ