প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বেলা ২ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) জনাব মোঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে আগামী ০৭ই নভেম্বর “জাতীয়বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় আগামী ০৭ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” জাকজমকপূর্ণভাবে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। অতীতের চেয়ে আরো সুন্দর ও সফল অনুষ্ঠান উদযাপনের প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপি’র সদস্য জনাব এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল,এম এ মুকিত,এড. জিয়াউর রহিম শাহীন ও পৌর বিএনপি’র আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান,পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন,দিলু মিয়া,শামসুল ইসলাম,উপজেলা বিএনপি’র সদস্য লুৎফুর রহমান চৌঃ,সুহেল খান টুনু, এম এম সুহেল,ফজলুল হক কবিরী,যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা নিকছন,উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিক মিয়া,চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল,রাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম,যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন,পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল ইসলাম নুরুল,উপজেলা ছাত্লাছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest