প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদারের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশা-পাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ। রবিবার ১লা নভেম্বর বিকেলে সংগঠনের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রতিবাদবার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এতে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আল আমীনসহ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব পালন এবং তথ্য জানার নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। প্রতিবাদবার্তায় আরও নিন্দা জানান, সিনিয়র সহ-সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবীর ফরীদি, সহ- সভাপতি দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ফারুক আহমদ, সহ-সাধারন সম্পাদক দৈনিক সকালের শিরোনাম পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ জামাল হোসাইন , দৈনিক সবুজ সিলেট পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিন, অর্থ সম্পাদক দৈনিক আজকের দর্পণ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজকের দেশ বাংলা পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি রাসেল আহমদ, দপ্তর সম্পাদক দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সাহাব উদ্দিন রাহুল, মানবাধিকার সম্পাদক বাংলা টাইম এন্ড ট্রিউন এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শাকিল আহমদ, কার্যকরী কমিটির সদস্য দৈনিক আধুনিক নিউজ এর সম্পাদক বাবুল খান মুন্না, দেশ আমার অনলাইন পোর্টাল এর সম্পাদক মোঃ মঈন উদ্দিন ও বিজয়ের কণ্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসাইন। সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, দোলন মিয়া,আকমল হোসেন, জুবায়ের হোসেন, নাজিম উদ্দিন, নাঈম হোসাইন, জীবান তালুকদার ও নাঈম ফালাখ।
উল্লেখ্য, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত ও রক্তাক্ত হন।
অভিযোগ রয়েছে, সাংবাদিকদের ওপর হামলার পর তাঁদের চিকিৎসার ব্যবস্থা না করেই ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।
সাংবাদিকদের ওপর হামলার পাশা-পাশি কর্মবিরতির কারণে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার বিষয়টিও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest