প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে ২৬ শে অক্টোবর দিবাগত সন্ধ্যা রাতে কলকলিয়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের মজিদপুর পয়েন্টস্থ সায়েক কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে মজিদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ বশর মিয়ার সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ এর পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত
প্রধান বক্তার বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আসন্ন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান।
আরোও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, বিশিষ্ট শিল্পপতি যুক্তরাজ্য শাখা বিএনপি নেতা ছমির আলী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা মির্জা লিকসন,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ ধন মিয়া লস্কর, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার ইকবাল হোসেন সাজাদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুস ছালাম, আব্দুল মান্নান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, মুছন আলী, জামাল উদ্দিন, লিটন দেব, গপি বৈদ্য, রুস্তম আলী, ছামির আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বাবুল মিয়া, তানভীর আহমদ ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোহান আহমেদ প্রমূখ ।
এসময় উপস্থিত ছিলেন , কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, মিটন মিয়া, আব্দুল মতিন, বিএনপি নেতা সুজাত মিয়া তালুকদার, বিএনপি নেতা জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, বিএনপি নেতা সুজাত মিয়া তালুকদার,আনোয়ারুল হক, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখলাকুল আম্বিয়া জিতু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খলিল, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমেদ জিতু, জুনেদ আহমদ,সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক ও এলাকার মুরব্বিয়ান সহ যুব সমাজ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলকলিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান ছাত্র রাজনীতি হতে বেড়ে ওঠা একজন স্বজন রাজনীতিবিদ। মানব কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করাই তাঁহার স্পৃহা। তিনি সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ এর আস্থাভাজন হওয়ায় হাজী মোঃ আব্দুস সোবহান এর অক্লান্ত প্রচেষ্টায় ইতিমধ্যে এলাকার উন্নয়ন মূলক কাজ হচ্ছে। তিনি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের ও এমপির বরাদ্দে এক কথায় ডাবল বরাদ্দে দ্রুততার সহিত ইউনিয়নবাসীর উন্নয়ন হবে। আসুন আমরা সবাই মিলে হাজী মোঃ আব্দুস সোবহানকে চেয়ারম্যান নির্বাচিত করি।
বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান আসন্ন নির্বাচনে নিজেকে প্রার্থী উপস্থাপন করে সকলের দোয়া ভালবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এবং উপস্থিত জনসাধারণ ইউনিয়নবাসীর উন্নয়ন তরান্বিত করতে হাজী মোঃ আব্দুস সোবহান এর প্রতি সমর্থন জানিয়েছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest