জগন্নাথপুরে হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

জগন্নাথপুরে হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে হত্যা মামলার এজাহারনামীয় আসামী মাছুম (৩৮) কে কুলাউড়া থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (এসআই)মোঃ নূর হোসেন এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল-আমিন এর নেতৃত্বে এসআই মোঃ সাব্বির হোসেন এবং এএসআই এখলাছুর রহমান সহ একদল পুলিশ ২৩ অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার লুদুরপুর গ্রাম নিবাসী মৃত মাসুক মিয়ার ছেলে জগন্নাথপুর  থানার  এফআইআর নং-১০, তারিখ- ২০ অক্টোবর, ২০২৬; জি আর নং-১৭৯, তারিখ- ২০ অক্টোবর, ২০২৬; সময়- ১৮.৪০ ঘটিকা ধারা- 143/ 447/ 323/302/114/506/34, The Penal Code, 1860 মামলারএজাহার নামীয় গ আসামী ১. (MU7Q1) মাছুম মিয়া(৩৮)কে মৌলভী বাজার জেলাধীন কুলাউড়া উপজেলা এলাকা হইতে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৪ অক্টোবর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (এসআই) মোঃ নূর হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ