জগন্নাথপুরে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দুর্গোৎসব

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দুর্গোৎসব

 

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
উৎসব মূখর পরিবেশে দেশের অন্যান্য অঞ্চলের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩৯টি পূঁজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা ১৬ ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২১ শে অক্টোবর বিজয়া দশমীতে দেবীর পূজা, অঞ্জলি, সিঁদুর খেলা ও নানা আনুষ্ঠানিকতা শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সরব অংশগ্রহণে উপজেলার নলজুর, কুশিয়ারা ও ডাউকা নদী সহ বিভিন্ন নদ-নদী এবং পুকুরে প্রতিমা বিসর্জ্জন এর মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে এই উৎসবের সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেব বলেন, শান্তিপূর্ণ পরিবেশে মা দুর্গা দেবীর বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শারদীয় দুগাপূর্জা। এবার ৩৬টি সার্বজনীন ও ৩ টি পারিবারিক মোট ৩৯টি মণ্ডপে দুর্গোৎসব হয়েছে। সম্প্রতির বন্ধনে আবদ্ধ জগন্নাথপুর উপজেলাবাসীর সকল ধর্মের মানুষের উপস্থিতিতে পূজাপার্বণাদি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসন সহ সকলের সার্বিক সহযোগিতা আমরা বরাবরের মতো পেয়েছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ