জগন্নাথপুরে নান্দনিক আঙ্গিকে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন 

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬

জগন্নাথপুরে নান্দনিক আঙ্গিকে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন 
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে সুনামগঞ্জ রোডস্থ (লেগুনা স্ট্যান্ড) মির্জা গোলাপ মিয়া মার্কেটে নতুন রূপে, নতুন সাজে নান্দনিক আঙ্গিকে ১৬ ই অক্টোবর রোজ শুক্রবার বাদ আছর ” নাবিলা ইলেকট্রনিক্স ” নামক ব্যবসা প্রতিষ্ঠান ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অনুষ্ঠানের উদ্বোধক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাওছার চৌধুরী, জগন্নাথপুর বাজারস্থ পপুলার ইলেকট্রনিকস এর পরিচালক মোঃ জামাল উদ্দিন বেলাল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি ছালিক আহমদ পীর, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়া, নাবিলা ইলেকট্রনিকস এর পরিচালক সাদিকুর রহমান,নলুয়া হাইজিং এস্টেট কোম্পানি লিমিটেডের এমডি খাইরুল হাসান রুপা , জহির’স ইনস্টিটিউট এর পরিচালক মাওলানা জহিরুল ইসলাম ও ব্যবসায়ী শাহীন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভূইয়া, সাংবাদিক গোলাম সারোয়ার, সাংবাদিক হুমায়ূন কবির, হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি,ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী ইকবাল হোসেন, ব্যবসায়ী শাহ কবির, মাওলানা মফিজ উদ্দিন ও হাসানুজ্জামান আলীনূর সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, আছাবুন নেছা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসলাম খান।
নাবিলা ইলেকট্রনিক্স এর পরিচালক মোঃ সাদিকুর রহমান একান্ত আলাপকালে বলেন, আন্তর্জাতিক মানের বাংলাদেশী পণ্য ওয়াল্টন সামগ্রী আমাদের এখানে পাওয়া যায়। এই পণ্যের চাহিদা থাকায় আরো বড় পরিসরে নতুন রূপে, নতুন সাজে আমরা নাবিলা ইলেকট্রনিকস এর শুভ উদ্বোধন করলাম। জনসাধারণের চাহিদা অনুযায়ী ইলেকট্রনিকস সামগ্রী আমাদের এখানে পাওয়া যায়। আমি আশাবাদী প্রয়োজনীয় ইলেকট্রনিকস সামগ্রী ক্রেতাসাধারণ এর দোরগোড়ায় পৌঁছে দিতে পারব।

এ সংক্রান্ত আরও সংবাদ