শান্তিগঞ্জে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

শান্তিগঞ্জে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

সুনামগঞ্জ সংবাদদাতাঃ

শান্তিগঞ্জের সুলতান পুরে রক্তদাতাদের সম্মানার্থে আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
“ফোটাতে হাসি, বাঁচাতে প্রাণ—আমরা করব রক্তদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন” সুলতানপুর ব্লাড টিম” এর আয়োজনে উপজেলার জয়কলস ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশার সভাপতিত্বে ও সুলতানপুর ব্লাড টিমের উপদেষ্টা রুয়েল আহমেদ এর পরিচালনায় রক্তদাতাদের সম্মানার্থে আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রক্তদাতা সদস্য মো. ফয়জুল ইসলাম, পাইকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সুলতানপুর ব্লাড টিমের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহমদ, সুলতানপুর ব্লাড টিমের শুভাকাঙ্ক্ষী আঙ্গুর মিয়া ও ইসলাম উদ্দিন।
এ সময় সুলতানপুর ব্লাড টিমের সদস্য হাবিবুর রহমান, ফেরদৌস আহমদ জান্নাত, কাওছার আহমদ, ইমনসহ অন্যান্য সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুলতানপুর ব্লাড টিমের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মুমূর্ষু রোগীদের রক্তদানকারী সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
পরে সর্বসম্মতিক্রমে সুলতানপুর গ্রামের হাবিবুর রহমানকে সভাপতি, হাবিবুরকে সাধারণ সম্পাদক, ফেরদৌস আহমদ জান্নাতকে সাংগঠনিক সম্পাদক এবং রবিউল ইসলামকে প্রচার সম্পাদক করে সুলতানপুর ব্লাড টিমের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ