জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মোঃ নূর হোসেন, এএসআই মাহাবুবুর রহমান চৌধুরী এবং এএসআই এখলাছুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ২৪ শে সেপ্টেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রসুলপুর গ্রাম নিবাসী মৃত মরম আলীর ছেলে সিআর নং-৭৭/২৬(জগঃ), তারিখ- ০১ এপ্রিল, ২০২৬; (জগন্নাথপুর) ধারা- ৩৩/৩৬/৩১(খ)/৩১(ঘ), বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ সাজন আলী(৫৫)কে তাহার বাড়ী হইতে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সুত্র জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ