প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে নদীর জলে ডুবে নিখোঁজ হওয়া শিশু মাহি(৬) এর মরদেহ দুই দিন পর নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোজাহিদপুর(বুধরপুর)গ্রাম নিবাসী আক্তার মিয়ার ছেলে শিশু মাহি আহমদ (৬) বিগত ১৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার দুপুরের দিকে বোনের সাথে স্থানীয় ইটখোলা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে মাহি আহমদ (৬) নদীর জলে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা ফায়ারসার্ভিস এর একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচলনা করে শিশুর সন্ধান করতে পারেনি। অবশেষে নিখোঁজ এর দুই দিন পর ২০ শে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল প্রায় ১০ ঘটিকার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার সংলগ্ন খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় ইটাখলা নদীতে এই শিশুটির মরদেহ ভেসে ওঠে। এবং স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেছেন।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest