প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাদিনাতুল খায়রী আল ইসলামির চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ বলেছেন, রাসূলুল্লাহ (সা.)এর সু-মহান আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি ও মুক্তি প্রতিষ্ঠিত হতে পারে।তিনি বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি পদক্ষেপে নবিজি মুহাম্মাদ সা.এর সুন্নাহ ও জীবনাদর্শকে নিখুঁতভাবে বাস্তবায়ন করতে হবে। বর্তমান সমাজে যে অশান্তি, বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে, তার একমাত্র প্রতিকার রাসূলুল্লাহ (সা.) এর আদর্শের মধ্যেই নিহিত রয়েছে। তিনি আরও বলেন, শুধু মুখে নবী প্রেমের কথা বললেই চলবে না, বরং জীবনের সর্বস্তরে তাঁহার আদর্শের বাস্তব প্রতিফলন ঘটাতে হবে,ইসলামি অনুশাসন ও নবিজির সুন্নাহ অনুসরণ করলেই কেবল দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন সম্ভব।
১২ সেপ্টেম্বর রোজ শনিবার বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার উদ্যোগে আয়োজিত সীরাতুন্নাবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন মাওলানা শায়খ ফয়েজ আহমদ।
বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির আল-মাহদির সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মাওলানা আজিমুল ইসলাম সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা ইলিয়াস আহমদ, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ, মুফতি ইউসূফ হুসাইন আজহারি।পরিশেষে দোয়া পরিচালনা করেন, স্পেনের তারিক বিন জিয়াদ মসজিদের ইমাম মাওলানা জয়নুল আবেদীন দেওবন্দী।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest