জগন্নাথপুরে জতাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

জগন্নাথপুরে জতাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 

হুমায়ূন কবীর ফরীদি##

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ ইং উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ ই নভেম্বর রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায়, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, জগন্নাথপুর থানার এসআই নূর হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম ও জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান প্রমুখ।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ পরাগ হায়দার, জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার ও মীরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক অরূপ কুমার রায়, জগন্নাথপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম, জগন্নাথপুর উপজেলা ইউআরসি কর্মকর্তা মোঃ মোস্তফা আহসান হাবীব, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ ও মোঃ রূপন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছিম আহমদ রুহেল, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুকিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোঃ মঈন উদ্দিন, সাংবাদিক আমিনুল হক সিপন, রেজওয়ান কোরেশী, রুম্মান আহমদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল আহমদ। আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার চারটি গ্রুপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে সৃজন রায়, দ্বিতীয় তিথি দাশ ও তৃতীয় সিন্ধার্থ সূত্রধর। খ গ্রুপে প্রথম স্থান অর্জন করে মুস্তাকিম হোসাইন, দ্বিতীয় তাহিয়া চৌধুরী ও তৃতীয় অভিমুন্য দাশ। গ গ্রুপে প্রথম অহনা দে, দ্বিতীয় সুমাইয়া আক্তার ও তৃতীয় মরিয়ম ইসলাম মানহা এবং ঘ গ্রুপে প্রথম রবিন শীল ও দ্বিতীয় ফাইজা আক্তার নাবিলা পুরস্কার গ্রহন করে।

এ সংক্রান্ত আরও সংবাদ