প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে মাদকাসক্ত কানন(৩৮) নামক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মহসিন উদ্দিন।
জানাযায়, ২৮ শে অক্টোবর দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীনগর গ্রামে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন। এসময় মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় উপজেলার রানীনগর গ্রাম নিবাসী পিন্টু রবি দাস এর ছেলে মাদকাসক্ত কানন রবি দাস (৩৮)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মহসিন উদ্দিন। মোবাইল কোর্ট পরিচালনাকা জগন্নাথপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। তাকে ২৯ অক্টোবর সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন জানান, মাদক নিয়ন্ত্রণে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest