কলকলিয়া ইউপি নির্বাচনে  চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুস সোবহান এর সমর্থনে নাদামপুর গ্রামে উঠান বৈঠক

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

কলকলিয়া ইউপি নির্বাচনে  চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুস সোবহান এর সমর্থনে নাদামপুর গ্রামে উঠান বৈঠক

 

স্টাফ রিপোর্টারঃ
সমাগত জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে ২৪ শে অক্টোবর দিবাগত সন্ধ্যা রাতে কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নাদামপুর গ্রাম নিবাসী সাবেক মেম্বার মোঃ ইকবাল হোসেন সাজাদ এর বাড়ীতে নাদামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ ফয়জুল হক এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া’র পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমাগত কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান।
আরোও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, যুক্তরাজ্য শাখা বিএনপি নেতা ছমির আলী, বিশিষ্ট সমাজ সেবক ধন মিয়া লস্কর, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার ইকবাল হোসেন সাজাদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, নাদামপুর গ্রামের বাসিন্দা সমাজ সেবক রূপ মিয়া,সুন্দর আলী, জয়নুল হক জয়, ইরন মিয়া, বিশিষ্ট ক্রীড়ানুরাগী আমীর উদ্দিন, কামাল, জাক্কার মিয়া, মোহাম্মদপুর আজাদ মিয়া, হিজলার মুকিত, আল-আমীন ও নাদামপুর গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার আক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন , কুটি মিয়া, নজির আলী, আব্দাল হোসেন, নজির উদ্দীন, নাজির বক্স, যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া, মখলিছ মিয়া, আলমাছ, জাকারিয়া আহমেদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির আব্দুল মতিন, বিএনপি নেতা জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমেদ জিতু, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোহান আহমেদ ও এলাকার মুরব্বিয়ান সহ যুব সমাজ ।
বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান আসন্ন নির্বাচনে নিজেকে প্রার্থী উপস্থাপন করে সকলের দোয়া ভালবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এবং উপস্থিত জনসাধারণ ইউনিয়নবাসীর উন্নয়ন তরান্বিত করতে হাজী মোঃ আব্দুস সোবহান এর প্রতি সমর্থন জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ