সমাগত কলকলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুস সোবহান এর সমর্থনে সনুয়াখাই গ্রামে উঠান বৈঠক

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

সমাগত কলকলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুস সোবহান এর সমর্থনে সনুয়াখাই গ্রামে উঠান বৈঠক

 

স্টাফ রিপোর্টারঃ
সমাগত জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে ২৩ শে অক্টোবর দিবাগত সন্ধ্যা রাতে সনুয়াখাই গ্রামবাসীর আয়োজনে এই গ্রাম নিবাসী যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ এর বাড়ীতে সনুয়াখাই গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সমরাজ আলী মাসুম এর পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমাগত কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু।
স্বাগত বক্তব্য রাখেন, সনুয়াখাই গ্রাম নিবাসী তরুণ সমাজ সেবক মোঃ আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিসুর রহমান তুতি, সদস্য আব্দুস ছালাম, আব্দুল মান্নান, মনির উদ্দীন, আব্দুল মতিন, বিএনপি নেতা জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি এবং জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু।
আরো বক্তব্য রাখেন, সনুয়াখাই গ্রামের বিশিষ্ট মুরুব্বী চান্দ আলী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাঈদুর রহমান, ১নং কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখলাকুল আম্বিয়া জিতু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মমিন ,কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোহান আহমেদ।
বৈঠকের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ খায়রুল আহমদ এনাম।
এসময় সনুয়াখাই গ্রামের মুরুব্বীয়ান ও যুবক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান আসন্ন নির্বাচনে নিজেকে প্রার্থী উপস্থাপন করে সকলের দোয়া ভালবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এবং উপস্থিত জনসাধারণ ইউনিয়নবাসীর উন্নয়ন তরান্বিত করতে হাজী মোঃ আব্দুস সোবহান এর প্রতি সমর্থন জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ