প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬
কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ৪৪৪ টি মণ্ডপে শান্তিপূর্ন পরিবেশে মহা নবমী পূজা অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর রোজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম,কেন্দ্রীয় দুর্গা বাড়ি, নতুনপাড়া পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন পূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। নির্বিঘ্নে পূজা মন্ডপে আসেন, পূজা উদযাপন করুন।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, প্রত্যেক মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক ও সিসি ক্যামেরাও আছে। সবাই আনন্দের সাথে বছরের সবচেয়ে বড় পূজা উদযাপন করেন। ‘
এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest