প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে হযরত শাহ্ সৈয়দ শামছুদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত জেলাব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬’-এর বাছাই ও ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে রাতব্যাপী সৈয়দপুর শামছিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদ্রাসা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার মোট ১৬০ জন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহফিজুল কোরআন মাদ্রাসা সৈয়দপুরের পরিচালক ও সৈয়দপুর হাফিজিয়া টাইটেল মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়েখ ফখরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর হাফিজিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম কাশেমী।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নাশিদ সিরিজের পরিচালক মোঃ জামাল আহমেদ ও তাহফিজুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ রায়হান আহমদ। অনুষ্ঠানে মনোজ্ঞ নাতে রাসুল পরিবেশন করেন তাহমিদ হাসান।
প্রতিযোগিতাটি ৩টি গ্রুপে (১৫ পারা, ১০ পারা ও ৫ পারা) বিভক্ত ছিল। প্রাথমিক বাছাই পর্বে হাফিজ কারী আব্দুল্লাহ আল মাহমুদ ও হাফিজ কারী আব্দুল্লাহ আল মামুনসহ চারজন বিচারক দায়িত্ব পালন করে ১৮ জন প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করেন। পরবর্তীতে ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজ মাওলানা আব্দুল হাই, হাফিজ কারী গোলাম কিবরিয়া এবং হাফিজ কারী হিফজুর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা অনুভূতি পেশ করেন হযরত মাওলানা মনিরুল ইসলাম কাশেমী, সৈয়দপুর বাজার কমিটির সভাপতি মাওলানা সৈয়দ ছানাওর আলী, হাফিজ ক্বারী গোলাম কিবরিয়া, হাফিজ মাওলানা আব্দুল হাই, সৈয়দ আব্দুল আলী ও মাওলানা আমিনুল ইসলাম।
প্রতিযোগিতা শেষে ৩টি গ্রুপের মোট ১৮ জন বিজয়ীর মাঝে সর্বমোট ৬৩ হাজার টাকার নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিটি গ্রুপের ১ম বিজয়ীকে ৬ হাজার, ২য় বিজয়ীকে ৫ হাজার, ৩য় বিজয়ীকে ৪ হাজার, ৪র্থ বিজয়ীকে ৩ হাজার, ৫ম ও ৬ষ্ঠ বিজয়ীদের যথাক্রমে নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী ও এলাকার সম্মানিত স্পন্সরদাতাদের অর্থায়নে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন হয়। আয়োজকরা সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় বিচারকমণ্ডলী, অর্থদাতা ও উপস্থিত সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।
হিফজুল কোরআন প্রতিযোগিতার সার্বিক ব্যাবস্তাপনায় ছিলেন হাফিজ মাওলানা সৈয়দ আজহাদ আহমদ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest