প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে প্রয়াত তাওহীদ স্মরণে ১নং কলকলিয়া ইউনিয়ন ফুটবল দলকে জার্সি উপহার প্রদান উপলক্ষে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রাম নিবাসী প্রয়াত তাওহীদ স্মরণে
জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে ২য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ অংশ গ্রহণকারী ১নং কলকলিয়া ইউনিয়ন ফুটবল দল এর খেলোয়াড় ও অফিসিয়ালদের কে
জার্সি উপহার দিয়েছেন, প্রয়াত তাওহীদ এর পিতা যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান। এই জার্সি উন্মোচন উপলক্ষে ৯ অক্টোবর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় পাড়ারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১নং কলকলিয়া ইউনিয়ন ফুটবল দল পরিচালনা কমিটির সভাপতি কৃতি ফুটবলার আলমগীর কবির এর সভাপতিত্বে ও বাংলা টু লন্ডন টিভির পরিচালক জুবায়ের হোসেন এর প্রাণবন্ত পরিচালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সমাগত কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম।
আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কাইয়ুম, মসিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক রুহুল আমীন রাহুল, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, তরুণ সমাজ সেবক আনোয়ার হোসেন শিপু, কৃতি ক্রিকেটার দিলোয়ার হোসেন, সাবেক কৃতি ফুটবলার মোঃ খোকন মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাহেল আহমেদ ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক প্রমূখ।
আলোচনা পর্ব শেষে জার্সি উন্মোচন করার পাশা-পাশি ১ নং কলকলিয়া ইউনিয়ন ফুটবল দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের হাতে জার্সি তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রেণি পেশার খেলা প্রেমিক জনসাধারণ সহ ১নং কলকলিয়া ইউনিয়ন ফুটবল দলের খেলোয়াড় বৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest