প্রকাশিত: ৫:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে ” সমছু মিয়া এডুকেশন এন্ড চ্যারেটি ট্রাস্ট” কর্তৃক সহস্রাধিক জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।.
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুর গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী প্রয়াত সমছু মিয়ার পরিবারবর্গের হাতে গড়া আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন “সমছু মিয়া এডুকেশন এন্ড চ্যারেটি ট্রাস্ট” এর প্রতিষ্ঠালগ্ন ২০১৭ সাল থেকে এই ট্রাস্টের পক্ষ হতে সমছু মিয়া এডুকেশন এন্ড চ্যারেটি ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ মুহিত মিয়া পরিবার বর্গের উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, গৃহ নির্মাণ ও টিউবওয়েল এর মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা সহ বিভিন্ন ভাবে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ২১ শে নভেম্বর রোজ শনিবার সকাল ১১ ঘটিকা হইতে বিকাল ৫ টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুর গ্রাম সংলগ্ন গয়েশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সমছু মিয়া এডুকেশন এন্ড চ্যারেটি ট্রাস্ট” কর্তৃক ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আসন্ন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মুহিত মিয়ার তত্বাবধানে ও সুহেল মিয়া,মুকিত মিয়া,মুহিব মিয়া,রুয়েল মিয়া ও জুয়েল মিয়ার সার্বিক সহযোগিতায় সহস্রাধিক জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই চক্ষু শিবিরে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসক সাজ্জাদুর রহমান মোস্তাক এর নেতৃত্বে চিকিৎসক দল চিকিৎসা প্রদান করেছেন। এবং সমছু মিয়া এডুকেশন এন্ড চ্যারেটি ট্রাস্ট কর্তৃক বিনামূল্যে চক্ষু শিবির উপলক্ষে সকাল ১০ ঘটিকার সময় এই বিদ্যালয় প্রাঙ্গণে সমছু মিয়া এডুকেশন এন্ড চ্যারেটি ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আসন্ন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মুহিত মিয়ার সভাপতিত্বে ও বাংলা টু লন্ডন টিভির পরিচালক জগন্নাথপুর সাংবাদিক ফোরাম ও জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য জুবায়ের হোসেন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট সালিসি ব্যক্তি ছৈল মিয়া, বিশিষ্ট সালিসি ব্যক্তি ডাঃ সাজ্জাদুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাই ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ সাদিক আলম।
সভাপতির বক্তব্যে “সমছু মিয়া এডুকেশন এন্ড চ্যারেটি ট্রাস্ট” এর চেয়ারম্যান ও আসন্ন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মুহিত মিয়া বলেন, আমাদের এই ট্রাস্টের প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা ট্রাস্টের মাধ্যমে আর্ত মানবতার সেবায় জনকল্যাণে কাজ করে যাচ্ছি। অদূর ভবিষ্যতেও মানব সেবায় কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি আরও বলেন, ট্রাস্টের পাশা-পাশি জনগণের আরও কাছে থেকে জনস্বার্থে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করার লক্ষে আসন্ন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করব। আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালবাসা ও সমর্থন প্রত্যাশী।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest