জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত,১৩ হাজার টাকা অর্থ দন্ড

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত,১৩ হাজার টাকা অর্থ দন্ড

 

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজার এর ফুটপাত দখলমুক্ত করতে ১৮ নভেম্বর রোজ বুধবার বিকালে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যস্ততম পৌর পয়েন্ট সহ জগন্নাথপুর বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাতে থাকা অস্থায়ী কিছু দোকানপাট অপসারণ করা হয়। এবখ রাস্তার উপর মালামাল রাখার দায়ে ৬ দোকানীকে ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন জগন্নাথপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা। অভিযানকালে জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ মিয়া ভূইয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষেয় জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ