প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে ইসলামী আন্দোলন কি ও কেন গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন এবং মাদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ,বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর(পশ্চিমপাড়া) গ্রাম নিবাসী মাদীনাতুল খাইরী আল-ইসলামী আন্তর্জাতিক সেবা সংস্থার চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ রচিত ইসলামী আন্দোলন কি ও কেন গ্রন্থের মোড়ক উন্মোচন সহ দেশ ও প্রবাসে অবস্থানরত মুসলিম ভাই -বোনদের কল্যাণ ও মুরদেগানদের স্মরণে ১৫ নভেম্বর রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামে অবস্থিত মাদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যাগে ও মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার হলরুমে মাদীনাতুল খাইরী আল-ইসলামী এর চেয়ারম্যান ও মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম যুক্তরাজ্য প্রবাসী শায়খ মাওলানা ফয়েজ আহমদ এর সভাপতিত্বে ও আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র(ASK) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাইফুর রহমান সাজওয়ার এবং মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সোলাইমান আহমেদ এর যৌথ পরিচালনায় আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস আল্লামা মহসিনুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক ও মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, বাংলাদেশ খেলাফত মজলিস সৌদি আরব এর রিয়াদ শাখার সভাপতি হাফিজ আহবাব হুসাইন, হেফাজতে ইসলাম নেতা মাওলানা মুজ্জামীল তালুকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা নূরুল আলম খান জাহাঙ্গীর, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মুনইম শাহীন কামালী, সেক্রেটারি মুফতী আকমল হোসাই, শালদীঘা মাদ্রাসার মুহতামিম মাওলানা উমর ফারুক, হবিবপুর আশিঘর মাদ্রাসার শিক্ষক মাওলানা রাজু আহমদ, মাওলানা সুহেল আমীন, শিক্ষানুরাগী জাহাঙ্গীর আহমদ, ডাঃ মাওলানা ওয়ালি উল্লাহ ওলি, ফজলুর রহমান, মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালীন, মাওলানা ফারহান আহমেদ, মাওলানা আহমদুল হক ফয়েজী।
আরোও বক্তব্য রাখেন, হাফিজ নজরুল ইসলাম, হাফিজ মোঃ জাকারিয়া আহমেদ, মিজান আহমদ,হাফিজ শাকিল আহমেদ।
হামদনাত প্রতিযোগি- হাফিজ কাওছার আহমেদ, তাহমিদ আহমেদ, মোঃ জিহাদ হোসাইন মাহিদ, মোঃ নাহিদ আহমদ, মোঃ জাকারিয়া আহমেদ, হাফিজ মোঃ নাহিদ আহমদ, হাফিজ মোঃ আবু ওবায়দা।

আলোচনা পর্ব শেষে ইসলামী আন্দোলন কি ও কেন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন, অনুষ্ঠানের অতিথি বৃন্দ। এছাড়াও মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহনে কেরাত,হামদনাত ও উপস্থিত বক্তব্য বিভিন্ন গ্রুপে বিজয়ী ৫৪ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দিয়েছেন মাওলানা ফয়েজ আহমদ ও অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

এসময় এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরিশেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোস্তাক আহমদ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest