জগন্নাথপুরে লোককবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী স্মরণানুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

জগন্নাথপুরে লোককবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী স্মরণানুষ্ঠান সম্পন্ন

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর পৌর সভার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী স্মরণানুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
উপ-মহাদেশের প্রখ্যাত বাউল সাধক, বৈষ্ণব লোককবি, ধামাইল গানের জনক মরমী কবি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রাম নিবাসী রাধারমণ দত্তের ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর পৌর সভার আয়োজনে দুইদিন ব্যাপী স্মরণানুষ্ঠানের প্রথম দিন ৯ ই নভেম্বর রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা আহসান হাবীব এর পরিচালনায় রাধারমণ দত্ত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আছকির আলী, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাফিকুল ইসলাম খেজর ও সাংস্কৃতিক প্রেমী আবুল হোসেন রাব্বী প্রমুখ। পরে বাদ মাগরিব স্থানীয় ও আমন্ত্রিত বাউল শিল্পীদের পরিবেশনায় রাধারমণ দত্তের গান ও ধামাইল দলের পরিবেশনায় ধামাইল গান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সমাপনী দিন ১০ ই নভেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় একই মঞ্চে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা আহসান হাবীব এর পরিচালনায় রাধারমণ দত্তের জীবন ও সাধনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, লোককবি রাধারমণ দওের প্রপৌত্র সন্তান,অধ্যক্ষ ও লেখক বাংলাদেশ বেতার ও সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার উপ সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, সুনামগঞ্জ জেলা বিএনপি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এপিপি এডভোকেট জিয়াউর রহিম শাহীন ও সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী। পরে সন্ধ্যায় ৬ ঘটিকার সময় গুণীজন সংবর্ধনা, রাত ৭ ঘটিকার সময় রাধারমণ দত্তের গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও রাত ৮ ঘটিকার সময় রাধারমণ দত্তের গান ও ধামাইল গান পরিবেশন করেন স্থানীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আগত আমন্ত্রিত অতিথি শিল্পী বৃন্দ। দুইদিন ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সহ হাজার হাজার সংগীত প্রেমী মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ