জগন্নাথপুরে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

জগন্নাথপুরে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের ২০২৫ সালের বেসরকারি প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির ৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রবিবার (০৮ নভেম্বর ২০২৬ ইং) রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনের সভাপতি জনাব হাজী মো: কাঁচা মিয়া।
রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান জনাব শেখ মো: ছদরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মো: মোস্তফা আহসান হাবিব, ইন্সট্রাক্টর, ইউপিটিআই, জগন্নাথপুর, জনাব গোলাম রাব্বি জাহান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, জগন্নাথপুর, জনাব হাজী মো: চাঁন মিয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী, জনাব মো: কয়েস উদ্দিন, সমাজসেবক ও শিক্ষানুরাগী, জনাব মো: নিজাম উদ্দিন জালালী, অধ্যক্ষ, ইসলামিক একাডেমি, জগন্নাথপুর, জনাব মো: জামাল হুসাইন, অধ্যক্ষ, এস সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি, জগন্নাথপুর ও সাংগঠনিক সম্পাদক, বেসরকারি স্কুল বোর্ড সুনামগঞ্জ জেলা কমিটি, জনাব মো: মিজানুর রহমান, সহকারী শিক্ষক, রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়, জনাব অনুপ কুমার রায় (রনি), শিক্ষার্থী অভিভাবক ও কানাডা প্রবাসী।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ