প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে ৩ রা নভেম্বর বাদ আছর কলকলিয়া ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের উত্তর নাদামপুর ও ফরিদপুর গ্রামবাসীর আয়োজনে উত্তর নাদামপুর গ্রামে বিশিষ্ট মুরুব্বী কালা মিয়ার সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ এর পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আসন্ন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু।
আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বী রজব আলী, ছায়াদ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ইকবাল হোসেন সাজাদ, মোজলিস মিয়া, নূর মিয়া, মনফর মিয়া, আনফর আলী ও ফয়সল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন , কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, সদস্য মিটন মিয়া, বিএনপি নেতা সুজাত মিয়া, বিএনপি নেতা জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি,আনোয়ারুল হক, আতর আলী ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, সহ-সভাপতি আঞ্জর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম,,৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, যুবদল নেতা আবদাল মিয়া, জয়নুল হক, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমেদ জিতু, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাদিপুর গ্রামের মুরব্বিয়ান ও যুব সমাজ ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখলাকুল আম্বিয়া জিতু।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলকলিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান ছাত্র রাজনীতি হতে বেড়ে ওঠা একজন স্বজন রাজনীতিবিদ। মানব কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করাই তাঁহার স্পৃহা। তিনি সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ এর আস্থাভাজন হওয়ায় হাজী মোঃ আব্দুস সোবহান এর অক্লান্ত প্রচেষ্টায় ইতিমধ্যে এলাকার উন্নয়ন মূলক কাজ হচ্ছে। তিনি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের ও এমপির বরাদ্দে এক কথায় ডাবল বরাদ্দে দ্রুততার সহিত ইউনিয়নবাসীর উন্নয়ন হবে। আসুন আমরা সবাই মিলে হাজী মোঃ আব্দুস সোবহানকে চেয়ারম্যান নির্বাচিত করি।
বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান আসন্ন নির্বাচনে নিজেকে প্রার্থী উপস্থাপন করে সকলের দোয়া ভালবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এবং উপস্থিত জনসাধারণ ইউনিয়নবাসীর উন্নয়ন তরান্বিত করতে হাজী মোঃ আব্দুস সোবহান এর প্রতি সমর্থন জানিয়েছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest