সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধকল্পে জগন্নাথপুরে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (DISINFORMATION) ও অপপ্রচার রোধকল্পে সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ শে অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা ইউআরসি কর্মকর্তা মুস্তফা আহসান হাবীব এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন।
বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা (সার্বিক) মতিউর রহমান,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মুকিত,জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সমাগত কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান,জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমেদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সাধারন সম্পাদক আল-আমীন, জগন্নাথপুর থানার এসআই অনিক পাল, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব শাসুল ইসলাম জাবির ওশিক্ষার্থী সামিয়া জাহান শ্রাবণী।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী স্বতীশ গোস্বামী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, ইকড়ছই আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী জালাল উদ্দীন,জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিং, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন সহ বিভিন্ন শ্রেণির মানুষ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী মির্জা সাইম হাসান ও গীতাপাঠ করেন, ময়ূক শাখা ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহারের মাধ্যমে অনেক সময় বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সমাজে ভুল বোঝাবুঝি, বিভেদ ও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকে। যেকোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।সভায় সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে একটি সচেতন, দায়িত্বশীল ও গুজবমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।