প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত আসামী রাজু(২৪) ও এজাহারনামীয় ইলিয়াছ(৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মোশারেফ হোসেন, এএসআই কামাল উদ্দিন এবং এএসআই(নিরস্ত্র) এখলাছুর রহমান সহ একদল পুলিশ ২২ শে অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রাম নিবাসী মৃত গোলাপ মিয়ার ছেল জগন্নাথপুর থানার এফআইআর নং-৮, তারিখ- ১৭ অক্টোবর, ২০২৬; জি আর নং-১৭৭, তারিখ- ১৭ অক্টোবর, ২০২৬; সময়- ০০:০৫ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলার এজাহার নামীয় আসামী ইলিয়াছ আলী (৫৫)কে জগন্নাথপুর বাজার এলাকা হইতে এবং জগন্নাথপুর উপজেলার আমড়াতৈল গ্রাম নিবাসী তছদ্দর আলীর ছেলে সিআর-৩৯৫/২৫(জগঃ) মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী রাজু মিয়া (২৪) কে আমড়াতৈল এলাকা হইতে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ২৩ অক্টোবর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest