প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
পাকিস্তানের সিএনএসসি প্রধান জেনারেল সৈয়দ আমির রাজা।
ছবি: জিও নিউজ
ইউএস বি ডেস্কঃ
পাকিস্তানের সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসন বা সার্বভৌমত্ব লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের (সিএনএসসি) প্রধান জেনারেল সৈয়দ আমির রাজা।
শনিবার কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) এক পাসিং আউট অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অবস্থান আপসহীন। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাতের কোনো সুযোগ নেই। তবে কোনো পক্ষ ভুল হিসাব করলে তার পরিণতি হবে কল্পনাতীত।
জেনারেল রাজা বলেন, আধুনিক প্রযুক্তির বিস্তার যুদ্ধের ধরন বদলে দিয়েছে। এ বাস্তবতায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীও সামরিক সক্ষমতা বাড়াতে বহুমাত্রিক রূপান্তর কার্যক্রম চালিয়েছে।
তিনি আরো বলেন, অপারেশন সিন্দুরে ব্যর্থতার পর প্রতিপক্ষ প্রক্সি সন্ত্রাসবাদ, অপপ্রচার ও প্রচলিত যুদ্ধের বাইরের কৌশলের মাধ্যমে পাকিস্তানের সামাজিক সংহতি ও রাষ্ট্রীয় কাঠামো দুর্বল করার চেষ্টা করছে।
পাকিস্তান শান্তি, সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয় উল্লেখ করে তিনি বলেন, শান্তির প্রতি অঙ্গীকারকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।সূত্র: জিও নিউজ
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest