প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পর্যায়ে মাধ্যমিকে “গুণী শিক্ষক” হিসেবে স্বীকৃতি প্রাপ্ত আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমলকে সংবর্ধনা, সম্মাননা ক্রেষ্ট ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
৫ ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ ইং উপলক্ষে উপজেলা পর্যায়ে মাধ্যমিকে “গুণী শিক্ষক” নির্বাচিত হয়েছেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল। এই দিবস উপলক্ষে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৫ অক্টোবর রোজ সোমবার বেলা ২ ঘটিকার সময় প্রতিষ্ঠান এর হলরুমে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজল বণিক এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কবির হোসেন, শিক্ষার্থী শ্রীজিতা দে স্বস্তিকা ও জেরিন আক্তার মিলির সঞ্চালনায় গুনী শিক্ষক এইচ এম আজমলকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি জগন্নাথপুর উপজেলা পর্যায়ে মাধ্যমিকে গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি প্রাপ্ত আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মাকসুদ মিয়া, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম ও মোঃ ফয়জুল হক।
আরো বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, মাওলানা কবির হোসেন, কাওছার আলম, আবুল কালাম ফেরদৌস আলম, ইমান উদ্দিন, শাহাীনুর রহমান শাহীন, রণজয় দাস, পীযুষ দেবনাথ,নাজমুনন্নাহার, শিক্ষার্থী জেরিন আক্তার মিলি ,অমি রানী দাস, মুশফিকুর রহমান শুভ, মাসুমা আক্তার নাফসি, সামিয়া সুলতানা খাদিজা,জান্নাতুল ফেরদৌসী,প্রিয়ন্তী রানী নাথ, তানিশা আলী তিশা, ঝুমা রানী দাস, নাদিয়া আক্তার মুন্নী,বর্ষা রানী সরকার।

অনুষ্ঠানের শুরুতে গুণী শিক্ষক এইচ এম আজমলকে ফুল দিয়ে বরন করেন অনুষ্ঠানের অতিথি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ। এবং পরিশেষে সংবর্ধিত অতিথি গুণী শিক্ষক এইচ এম আজমলকে সম্মাননা ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জেরিন আক্তার মিলি ও গীতাপাঠ করেন ওমি রানী দাস।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest