প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগের পরিপেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুয়েল(৪২) নামক যুবক কারাদণ্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাবিব নগর এলাকার বাসিন্দা আব্দুল বারীর ছেলে মাদকাসক্ত জুয়েল মিয়া(৪২) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে মা-বোনদের মারপিট করে আসছিলেন। এই অত্যাচারে অতিষ্ট জুয়েল এর মা তার বিরুদ্ধে সম্প্রতি উপজেলা প্রশাসনে অভিযোগ করেন। অভিযোগের পরিপেক্ষিতে গতকাল ২৩ শে নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকাসক্ত জুয়েল মিয়া (৪২) কে গ্রেপ্তার করে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা অর্থ দন্ড করেন।এ-সময় জগন্নাথপুর থানার একদল পুলিশ সহ এলাকার গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দীন বলেন, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। মাদক সেবনের কারণে এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর ও মা ২ দিন আগে আমার কাছে এসে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। জুয়েল প্রায়ই মাদক সেবন করে মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন।তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া(৪৩)কে সোমবার রাতেই সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest