খাশিলা গ্রামে কলকলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাবেদ কোরেশির সমর্থনে উঠান বৈঠক

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

খাশিলা গ্রামে কলকলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাবেদ কোরেশির সমর্থনে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ

সমাগত জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জাবেদ কোরেশির সমর্থনে খাশিলা (পূর্বপাড়া) গ্রাম নিবাসী মেম্বার পদপ্রার্থী সৈয়দ মোঃ হাফিজুর রহমান এর বাড়ীতে ২৩ শে নভেম্বর দিবাগত রাতে সৈয়দ মোঃ জুনাব আলীর সভাপতিত্বে ও তরুণ সমাজ সেবক সাঈদুর রহমান রূপার পরিচালনায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাগত ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশি।
আরো বক্তব্য রাখেন, মুশফিকুর রহমান চৌধুরী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী সৈয়দ হাফিজুর রহমান , নাসির আহমদ, আলমগীর হোসেন, রফিক মিয়া, জলাল আহমদ,আকমল হোসেন, শেলিম আহমেদ ও ডাঃ হাবিবুর রহমান।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী মোঃ নূরুল হক।
এসময় উপস্থিত ছিলেন, খাশিলা গ্রামের মুরুব্বীয়ান ও যুবসমাজ সহ আরো অনেকে ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা কলকলিয়া ইউনিয়নবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমাদের উন্নয়ন হবে। জাবেদ কোরেশি একজন ক্লিন ইমেজের মানুষ, দক্ষ সংঠক ও পরোপকারী।তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব। কারণ তিনি চেয়ারম্যান হলে খাশিলা গ্রাম সহ ইউনিয়নের সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশি তাঁহার বক্তব্যে বলেন,অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা ও উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করাই আমার মূল লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি। তাই একটি উন্নত, আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন গড়ার লক্ষে গ্রামবাসী সহ ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ