জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা” জাহিদ” গ্রেপ্তার

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা” জাহিদ” গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জাহিদ (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আদালত ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার একদল পুলিশ ২১ শে নভেম্বর রোজ শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত অনুচন্দ গ্রাম নিবাসী মৃত হিরন মিয়ার ছেলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মিয়া জিম্মাদার (২৮) কে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নারিকেলতলা গ্রাম থেকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানায় প্রেরণ করে। শান্তিগঞ্জ থানা পুলিশ তাকে ২২ শে নভেম্বর রোজ রবিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ১৩ নভেম্বর শান্তিগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে। এই মামলার সাথে জড়িত সন্দেহে জাহিদকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ অলি উল্লাহ বলেন, আসামি জাহিদ জিম্মাদারকে রবিবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ জুন জাহিদ মিয়া জিম্মাদারকে তার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর সে জামিনে মুক্তি পায়।

এ সংক্রান্ত আরও সংবাদ