প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬
স্টাফ রিপোর্টাঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি নতুন পাড়ায় “মসজিদ আল ওয়াহিদ” নামে একটি জামে মসজিদ উদ্বোধন করতে যাচ্ছেন ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘মাদিনাতুল খায়রী আল ইসলামি’ এর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ।
আগামীকাল ২০ নভেম্বর ২০২৬ ইং (শুক্রবার) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নবনির্মিত এই জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চিকারকান্দি নতুন পাড়ায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই জামে মসজিদটি নির্মিত হয়েছে মাদিনাতুল খায়রী আল ইসলামির মাধ্যমে।
আগামীকালের জুমার নামাজে এলাকার মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের কথা রয়েছে।
উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।
উল্লেখ্য, আর্তমানবতার সেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিরলস অবদানের জন্য শায়খ মাওলানা ফয়েজ আহমদ ইতোমধ্যেই সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি ও ভালোবাসা অর্জন করেছেন। নতুন এই জামে মসজিদ উদ্বোধনকে কেন্দ্র করে চিকারকান্দি ও আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest