জগন্নাথপুরে মোটরসাইকেল ও পিক-আপের মুখো-মুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

জগন্নাথপুরে মোটরসাইকেল ও পিক-আপের মুখো-মুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে মোটরসাইকেল ও পিক-আপ গাড়ীর মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম (৩২) নামক এক যুবক নিহত ও দুই জন আহত হয়েছেন বলে নানা গেছে।
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানাযায়, ১৯ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল প্রায় ৬ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর -বিশ্বনাথ -রশীদপুর-সিলেট আঞ্চলিক সড়কের হবিবপুর মোল্লা বাড়ী সংলগ্ন এলাকায় মেটরসাইকেল ও পিক-আপ ভ্যান গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শাহারপাড়া গ্রাম নিবাসী তৈয়ব আলীর ছেলে মোটরসাইকেল আরোহী শামসুদ্দিন সাদ্দাম(৩২) ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। এবং মোটরসাইকেল চালক সহ দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের রিপোর্ট তৈরী করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে মরদেহ রেখেছে। আজ ২০ নভেম্বর লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করবে থানা পুলিশ।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান।আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ