খাশিলা (পূর্বপাড়া) গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী “মোঃ আব্দুস সোবহান” এর সমর্থনে উঠান বৈঠক

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

খাশিলা (পূর্বপাড়া) গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী “মোঃ আব্দুস সোবহান” এর সমর্থনে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ
সমাগত জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাশিলা (পূর্বপাড়া) গ্রাম নিবাসী মোঃ আজিজ মিয়া (সাবেক মেম্বার) এর বাড়ীতে ১৮ ই নভেম্বর দিবাগত রাতে মাষ্টার আব্দুল গফুর এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়ার পরিচালনায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাগত ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু।
আরোও বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বী সৈয়দ জমির আলী, যুক্তরাজ্য বিএনপি নেতা ছমির আলী, সাবেক মেম্বার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ মিয়া, সাবেক মেম্বার ইকবাল হোসেন সাজাদ,শিবু পাল, রিংকু,অবনি দাস,আব্দুল বাতির,খিদুর ও রঞ্জন প্রমূখ
এসময় উপস্থিত ছিলেন, খাশিলা গ্রামের মুরুব্বীয়ান ও যুবসমাজ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা কলকলিয়া ইউনিয়নবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমাদের উন্নয়ন হবে। মোঃ আব্দুস সোবহান একজন ক্লিন ইমেজের মানুষ, দক্ষ সংঠক ও পরোপকারী।তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব। কারণ তিনি চেয়ারম্যান হলে খাশিলা গ্রাম সহ ইউনিয়নের সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সোবহান তাঁহার বক্তব্যে বলেন,অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা ও উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করাই আমার মূল লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি। তাই একটি উন্নত, আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন গড়ার লক্ষে গ্রামবাসী সহ ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ