যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের আনন্দ র‍্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের আনন্দ র‍্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের আয়োজনে আনন্দ র‍্যালী, পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ল গৌরব, ঐতিহ্য আর সংগ্রাম সাফল্যের ৪৮ ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর আয়োজনে ২৮ শে অক্টোবর রোজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় এক বিশাল আনন্দ র‍্যালী জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে ফিরে এসে পথসভায় মিলিত হয়। জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক তারেক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হেলাল মিয়া,যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি, পৌর যুবদল নেতা আনোয়ার হোসেন আনু, আঃ মনাফ,শাওন, সামুন,মিজানুর রহমান, ধন মিয়া, সাবির আহমেদ, আনহার মিয়া, শাহাবুদ্দিন, আমীর আলী, দিলদার হোসেন, মিলন, বদরুল ও রাসেল সহ পৌর যুবদল ও ওয়ার্ড সমূহের নেতাকর্মী বৃন্দ।
এছাড়াও র‍্যালী ও পথসভার আগে জগন্নাথপুর পৌর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমাগত কলকলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, সদস্য ফারুক আহমেদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া ও যুগ্ম আহবায়ক তারেক মিয়া সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ