প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরের পল্লীতে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মতিউর(৫০) নামক এক ব্যক্তি নিহত ও প্রায় ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ২৬ শে অক্টোবর রোজ সোমবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর – শাহারপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত পীরেরগাঁও (চণ্ডী হেতায়েদপুর) গ্রাম নিবাসী
আরব আলীর ছেলে আলমগীর এবং আছির উল্লাহর ছেলে কাশেমের মধ্যে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে ঝগড়া ও মারা-মারির ঘটনা ঘটে। এর জের ধরে ২৭ শে অক্টোবর রোজ মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আলমগীরের পক্ষের মতিউর রহমান(৫০) সুলফির আঘাতে গুরুতর আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মুজিবুর (৩৮) ও আতাউর (৫০) নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মতিউর রহমান(৫০) কে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই বিন আমিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest