চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে কাদিপুরে উঠান বৈঠক

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে কাদিপুরে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান এর সমর্থনে ২৭ শে অক্টোবর দিবাগত সন্ধ্যা রাতে কলকলিয়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের কাদিপুর গ্রামবাসীর আয়োজনে এই গ্রামস্থ নিমাই আশ্রম প্রাঙ্গণে কাদিপুর গ্রাম নিবাসী কাদিপুর জামে মসজিদের মোতোয়ালি মোঃ শাহান মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট মুরুব্বী মোঃ বশর মিয়ার সভাপতিত্বে ও সাবেক মেম্বার মোজাফফর আলীর লিটন এর পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আসন্ন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু।
আরো বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিসুর রহমান তুতি, সদস্য আব্দুস ছালাম, হুমায়ুন কবির, ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঞ্জর আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, নিতাই সূত্র, রাজন সূত্র ধর,আলাউদ্দিন, সুমন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম
প্রমূখ ।
এসময় উপস্থিত ছিলেন , কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিটন মিয়া,৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, বিএনপি নেতা সুজাত মিয়া তালুকদার, বিএনপি নেতা জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি,আনোয়ারুল হক, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখলাকুল আম্বিয়া জিতু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সালেহ আহমদ, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমেদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমেদ জিতু, জুনেদ আহমদ,সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ আহমেদ, কাদিপুর গ্রামের মুরব্বিয়ান ও যুব সমাজ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলকলিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান ছাত্র রাজনীতি হতে বেড়ে ওঠা একজন স্বজন রাজনীতিবিদ। মানব কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করাই তাঁহার স্পৃহা। তিনি সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ এর আস্থাভাজন হওয়ায় হাজী মোঃ আব্দুস সোবহান এর অক্লান্ত প্রচেষ্টায় ইতিমধ্যে এলাকার উন্নয়ন মূলক কাজ হচ্ছে। তিনি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের ও এমপির বরাদ্দে এক কথায় ডাবল বরাদ্দে দ্রুততার সহিত ইউনিয়নবাসীর উন্নয়ন হবে। আসুন আমরা সবাই মিলে হাজী মোঃ আব্দুস সোবহানকে চেয়ারম্যান নির্বাচিত করি।
বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান আসন্ন নির্বাচনে নিজেকে প্রার্থী উপস্থাপন করে সকলের দোয়া ভালবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এবং উপস্থিত জনসাধারণ ইউনিয়নবাসীর উন্নয়ন তরান্বিত করতে হাজী মোঃ আব্দুস সোবহান এর প্রতি সমর্থন জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ