১নং কলকলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জবেদ কোরেশি জনসংযোগ ও লিফলেট বিতরণ করছেন

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

১নং কলকলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জবেদ কোরেশি জনসংযোগ ও লিফলেট বিতরণ করছেন

হুমায়ূন কবীর ফরীদি ##
সমাগত ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশি নির্বাচনী এলাকায় অবিরাম জনসংযোগ ও লিফলেট বিতরণ করে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। এবং জনতার ব্যাপক সাড়া পাচ্ছেন।
সমাগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে অচিরেই এই নির্বাচন এর তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা এবং ‘আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করছেন ও সকাল হতে গভীর রাত অবধি কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় অবিরাম জনসংযোগ ও লিফলেট বিতরণ করে জনসাধারণের সাথে কোশল বিনিময় করে দোয়া,ভালোবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে জনসাধারণের ব্যাপক আন্তরিকতার ছোঁয়া পাচ্ছেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, ক্রীড়া সংগঠক,সিলেট মহানগর বিএনপি নেতা ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশি। জনসংযোগকালে সাংবাদিকদের এক জবাবে চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশি বলেন, আবর্তমানতার সেবায় কাজ করা আমার নেশা। সামর্থ্যনুযায়ী জনসেবা করে যাচ্ছি। সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে কলকলিয়া ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চাই। আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের মধ্য থেকে ব্যাপক সমর্থন ও পরামর্শ পাচ্ছি। আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক রাখব। শিক্ষার মানোন্নয়ন, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, কৃষকদের সার-বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশা-পাশি শিক্ষা – স্বাস্থ্য ও বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই আমার অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে কমিউনিটি পুলিশিং জোরদার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। সামাজিক সুরক্ষা: বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়েও তিনি দৃঢ় প্রতিজ্ঞ। নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান ও সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি নিরলসভাবে কাজ করবেন। তিনি আরও বলেন, অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা ও উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করাই আমার মূল লক্ষ্য। জনগণই উন্নয়নের চাবিকাঠি । আমি জনসাধারণের শাসক নয়, সেবক হতে চাই। তাই একটি উন্নত, আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন গড়ার লক্ষে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ