সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর অবসরোত্তর বিদায় ও দাতা সদস্যদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর অবসরোত্তর বিদায় ও দাতা সদস্যদের সংবর্ধনা প্রদান

হুমায়ূন কবীর ফরীদি##

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন বিহারী দাস এর অবসরোত্তর বিদায় ও এই শিক্ষাঙ্গনের নবনির্বাচিত আজীবন দাতা সদস্যদের সংবর্ধনা প্রদান উপলক্ষে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২২ শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের হলরুমে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল খয়ের এর সভাপতিত্বে ও সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রিয়াজ উদ্দীন জনি’র সঞ্চালনায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি,দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দীন।
স্বাগত বক্তব্য রাখেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিবুল হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তি সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অবসরপ্রাপ) বিজন বিহারী দাস, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া,সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শব্বির আহমদ চৌধুরী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক যুক্তরাজ্য প্রবাসী হিফজুর রহমান হিরন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ডাঃ মাসুদ আহমেদ, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সমাগত কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আব্দুস সোবহান, মাওলানা আব্দুল গফফার, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলিনা বেগম, বিশিষ্ট সমাজ সেবক ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ আলম কোরেশি, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত আজীবন দাতা সদস্য সংবর্ধিত অতিথি আজাদ মিয়া তালুকদার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত আজীবন দাতা সদস্য মাওলানা বশীর উদ্দিন এর প্রতিনিধিঃ মাওলানা বদরুল আলম, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য আমিরুল ইসলাম দিলসাদ, শ্রীধরপাশা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা সোহেল আহমদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত আজীবন দাতা সদস্য আনসার আলম কোরেশির প্রতিনিধি জাকুয়ান আলম কোরেশি ও শিক্ষানুরাগী দিলোয়ার হোসেন দুলা।
আরো বক্তব্য রাখেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঈশিতা দাস ও শিক্ষার্থী জেমি আচার্য্য।
আলোচনা পর্বে শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদায়ী শিক্ষক বিজন বিহারী দাস ও অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদায়ী এই শিক্ষককে বিভিন্ন রকমের উপহার প্রদান করেছেন। এবং প্রবাসীদের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী হিফজুর রহমান হিরন মিয়া  বিদায়ী এই শিক্ষককে উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করেছেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা আক্তার ও গীতাপাঠ করেন শিক্ষার্থী জেমি আচার্য্য।

এ সংক্রান্ত আরও সংবাদ