প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে বিষপানে দুই ছেলে শিশু ও এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বিষক্রিয়ায় মুমূর্ষু বাবাকে পাঠানো হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। নিহত তিন শিশুরা, মোছাঃ মাওয়া (১০) ও দুই ছেলে তামিম হাসান (৭) ও শামিম মিয়া (২)। ‘স্থানীয়দের অভিযোগ, মাদক ও জুয়ায় আসক্ত বাবা শরাফত আলী নিজেই সন্তানদেরকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ান, এর পরে তিনি নিজেও বিষপান করেন।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা খবর পেয়ে তিন শিশু ও বাবাকে উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিনের নেয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
তাহিরপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা যাচ্ছে ঘটনা রাতে ১টা বা দেড়টার দিকে ঘটেছে। পরে সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন সন্তান ও বাবাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় শিশু তিনজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। এর পর বাবা শরাফতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শরাফত মিয়ার স্ত্রী সৌদি আরব প্রবাসী। ঘটনার দিন দিনে তিন শিশু সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে আসেন শরাফত মিয়া। বাড়ি ফেরার পথে সঙ্গে করে বিরিয়ানি নিয়ে যান। ধারণা করা হচ্ছে বিরিয়ানির সঙ্গে বিষ মিশিয়ে তার সন্তানদের খাইয়ে তিনি নিজেও খান। তারা আরো জানান, শরাফত জুয়ায় ও মাদকে আসক্ত ছিল। স্ত্রী প্রবাস থেকে টাকা পাঠাত আর সেই টাকা শরাফত নানা অপকর্মে তা ব্যয় করতো।
তাহিরপুর থানার (ওসি) ফারুক আহমদ নিশ্চিত করে বলেন, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest