প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬
জামাল হোসাইন ,জগন্নাথপুর প্রতিনিধিঃ
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় জগন্নাথপুরের কৃতী সন্তান হাফেজ নাজমুস সাকিব(১২) দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তার এই অর্জনে এলাকায় আনন্দ উল্লাস বিরাজ করছে।
সম্প্রতি কাতারে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ৪০টি দেশের প্রতিযোগী অংশ গ্রহন করেন তমধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮ নং আশারকান্দী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ক্লাম্বরপুর পূর্বের ঠিকানা হবিগঞ্জের বিলপার) গ্রাম নিবাসী মৃত খসরু মিয়ার ছেলে হাফেজ নাজমুস সাকিব (১২) দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এই অর্জনে জগন্নাথপুর এর বিভিন্ন শ্রেনী পেশার লোকজন তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁহার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest