প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের চিলাউড়া -ভূড়াখালী সাবমার্সিবল সড়কের বিভিন্ন অংশ ও কালভার্ট এর কপাট ফাঁক হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে এই সড়ক দিয়ে যানবাহনে ও পায়ে হেঁটে চলাচলকারী জনসাধারণ ও কৃষি পণ্য বহনকারী যানবাহন সহ কৃষক কূল চরম ভোগান্তিতর শিকার হয়ে পড়েছেন।
২৬ শে নভেম্বর সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্বৃহত নলুয়ার হাওরের মধ্যখান দিয়ে চলমান চিলাউড়া- ভূড়াখালী সাবমার্সিবল সড়ক দিয়ে শুকনো মৌসুমে উপজেলার চিলাউড়া – হলদিপুর ইউনিয়ন এর ভূড়াখালী গ্রামবাসী, আশপাশের চার/পাঁচটি গ্রাম ও চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন এর বিপুল জনগোষ্ঠী এবং দিরাই উপজেলার পূর্বাঞ্চলের শতশত জনসাধারণ জীবন জীবিকার তাগিদে যানবাহনে ও পায়ে হেঁটে জগন্নাথপুর উপজেলা সদর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। এবং জগন্নাথপুরের বৃহত জনগোষ্ঠী বৌরো ধানের মৌসুমে যানবাহনে কৃষি পণ্য সরবরাহ করেন ও বৈশাখ মাসে সোনালি ফসল বোরোধান এই সড়ক ব্যবহার করে ঘোলায় তুলেন। তবে এই শড়কের আরসিসি ঢালাই ভেঙে মাটি সড়ে গিয়ে বিভিন্ন অংশে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং এই সড়কের কালভার্টের স্টীলের কপাট ফাঁক হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। বর্তমানে জনগুরুত্বপূর্ণ এই সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রায়ই ছোটো-খাটো দুর্ঘটনা ঘটছে। যেকোনো মুহূর্তে অনাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও বর্ষা মৌসুমে নৌপথে এই অঞ্চলের জনসাধারণ রোদ-বৃষ্টি ঝড়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা যোগে চলাচল করেন। বিধায় জনস্বার্থে এই সড়কটি সংস্কার করা অতীব জরুরী।
এ ব্যাপারে এই সড়ক দিয়ে চলাচলকারী একাধিক জনসাধারণ, যানবাহন চালক ও কৃষক কূল একান্ত আলাপকালে বলেন, শুকনো মৌসুমে এই সড়ক দিয়ে আমরা বৃহত জনগোষ্ঠী যানবাহনে জীবন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকি। এবং নলুওয়ার হাওরের বেশিরভাগ জমির রোপণ সরঞ্জাম এই সড়ক দিয়ে পরিবহন করে বোরোধান চাষাবাদ সহ বৈশাখ মাসে ধান কর্তন করে ঘোলায় তুলি। বর্তমানে এই সড়কটি চলাচলের ক্ষেত্রে অনুপোযোগী হয়ে পড়েছে। জনস্বার্থে এই সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট স্থানীয় ও উর্ধতন কর্তৃপক্ষ সহ স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ মহোদয় এর প্রতি জোর দাবী জানাচ্ছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest