সুনামগঞ্জে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জগন্নাথপুরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

সুনামগঞ্জে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জগন্নাথপুরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

হুমায়ূন কবীর ফরীদি##

​আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁহার এই আগমনকে ঘিরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফর সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপজেলার দলীয় নেতাকর্মীদের মাঝে চলছে নানা প্রস্তুতি।
​সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জগন্নাথপুর উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ১২ ই ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসবেন স্বাধীন বাংলার রাখাল রাজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মাদার্স অব ডেমোক্রেসি আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ্যপুত্র বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির চেয়ারম্যান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত কান্ট্রি গেমস ও ঐতিহ্যবাহী কুস্তিসহ নানা খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন। পাশা-পাশি সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এর আগে সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ​দীর্ঘ সময় পর সরকার প্রধান হিসেবে সুনামগঞ্জে তাঁহার আগমনের খবরে জগন্নাথপুর উপজেলাসহ পুরো জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পাশা-পাশি স্থানীয় ভাবেও চলছে প্রস্তুতিমূলক তৎপরতা।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ বলেন, ২২ শে নভেম্বর রাতে জানতে পেরেছি আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ ই ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসবেন। তাঁহার আগমনকে সফল ও স্বার্থক করে তুলতে আমরা নেতাকর্মী বৃন্দকে নিয়ে অচিরেই প্রস্তুতিমূলক সভা করব। তিনি আরও বলেন, দীর্ঘ ২২ বছর পর আমাদের প্রিয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ আগমন হাওরাঞ্চলের মানুষের জন্য এক ঐতিহাসিক ও আনন্দের মুহূর্ত। জগন্নাথপুর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা বিশ্বাস করি, তাঁর এই সফরের মাধ্যমে সুনামগঞ্জ তথা জগন্নাথপুরের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
এব্যাপারে ২২ শে নভেম্বর  সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর  সুনামগঞ্জ সফরের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান গণমাধ্যমকক জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ সফরে আসবেন। এ সময় তাঁর সঙ্গে তুরস্কের এক প্রিন্সেসও সফরসঙ্গী হিসেবে থাকার কথা রয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে অংশ নেবেন। সেখানে জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা উপভোগ করবেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এর  সুনামগঞ্জবাসীর উদ্দেশে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে। এ ছাড়া সফরকালে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাঁর এ সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ১২ ডিসেম্বরের এই সফরে আবারও সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ২০০৪ সালে সর্বশেষ সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। তৎসময়ের সফরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ