প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার বর্তমান সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে সিলেটে সুনামগঞ্জ সমিতি সিলেটের আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) নগরের একটি কনভেনশন হলে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট রাজনীতিক নাসিম হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো. দিদার চৌধুরী। অনুষ্ঠানে দেড় শতাধিক উপস্থিতির মধ্যে অন্তত ৫০ জন বর্তমান ও সাবেক অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক ছিলেন।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার উপকমিটির আহ্বায়ক প্রফেসর মো. আব্দুল মান্নান খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনার উপকমিটির সদস্য সচিব কাসমির রেজা।
অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর ও মো. মুস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় উক্ত সেমিনারে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সুনামগঞ্জ সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের পিছিয়ে পড়া এবং এর মধ্যে সুনামগঞ্জ জেলার নাজুক অবস্থানের চিত্র তুলে ধরা হয়।
তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার পাঁচটি বিদ্যালয়ে পরিচালিত ফোকাস গ্রুপ আলোচনা ও মূল তথ্যদাতার সাক্ষাৎকারের পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ড ও সরকারি তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রবন্ধে শিক্ষার মান কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়। এর মধ্যে রয়েছে—পারিবারিক দারিদ্র্য ও শিশুশ্রম, বাল্যবিবাহ, অভিভাবকদের অসচেতনতা, শিক্ষক সংকট ও প্রশিক্ষণের অভাব, কর্তৃপক্ষের তদারকির ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ, দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং তরুণদের মধ্যে মাদকাসক্তি।
সংকট উত্তরণে বক্তারা শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হাওরাঞ্চলে বিশেষ বৃত্তি চালু, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি জোরদার করার দাবি জানান।
বক্তাগণ সুনামগঞ্জ জেলার শিক্ষার সংকট নিরসনে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তারা অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হাওরাঞ্চলে বিশেষ বৃত্তি চালু, সব উপজেলায় শিক্ষকদের জন্য হাওর ভাতা চালু করা এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি জোরদার করার দাবি জানান। হলভর্তি সুধীজনের মধ্যে সেমিনারে আরো বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল হোসাইনি, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডঃ আব্দুস সালাম, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ তোফায়েল আহমেদ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল কাশেম আজাদ, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ভূবননজয় আচার্য, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ শামসুল ইসলাম, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ নজরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক ডঃ মোঃ আব্দুল কাদির, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রজত কান্তি সোম, সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ জামশেদ আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, স্কলারসহোম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ মোঃ ফয়জুল হক, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, হযরত শাহজালাল র: কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, নবারুন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবু ইউসুফ, তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সভাপতি মোঃ খসরুল আলম, বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল কাশেম, জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষসুধাংশু শেখর তালুকদার, জামালগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আহমদ আলী, জনতা উচ্চ বিদ্যালয় তাহিরপুর এর প্রধান শিক্ষক মুদাছ্ছির আলম, সুনামগঞ্জ সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল আলম, লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনিরুল ইসলাম, সৈয়দ নেছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, মোঃ আব্দুল মুকিত, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আলী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি মোঃ আবুল খায়ের, অধ্যাপক খসরুজ্জামান প্রমুখ। আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের নাম হয়তো বাদ পড়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest