প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত ব্যাক্তি দূর্গাপুর গ্রামের মৃত টেম্বই মিয়া মোড়লের ছেলে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রবজুল হক মোড়ল মিয়া শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে উভয়পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত অবস্থায় পান। সংঘর্ষে আহত অন্য কোনো ব্যক্তি এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি বলেও জানান তিনি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest